শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › هَادِىَ
هَادِىَ - শব্দের অর্থ: কোনো পথ প্রদর্শক
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:১৮৬ - هَادِىَ (কোনো পথ প্রদর্শক)
যাদেরকে আল্লাহ বিপথগামী করেন, তাদের কোন পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদেরই বিভ্রান্তির মধ্যে উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। - সূরা আল-ফুরক্বান ২৫:৩১ - هَادِيًۭا (পথপ্রদর্শক)
এভাবেই প্রত্যেক নাবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। তোমার জন্য তোমার রাব্ব পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। - সূরা আন্-নামাল ২৭:৮১ - بِهَـٰدِى (পথপ্রদর্শনকারী (হ'তে পারো))
তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা হতে পথে আনতে পারবে না। তুমি শোনাতে পারবে শুধু তাদেরকে যারা বিশ্বাস করে। আর তারাই আত্মসমর্পনকারী (মুসলিম)।