শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تَحِيَّةًۭ
تَحِيَّةًۭ - শব্দের অর্থ: অভিবাদন
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:৮৬ - بِتَحِيَّةٍۢ (সম্মান সহকারে)
আর যখন তোমরা শুভাশীষে সম্ভাষিত হও তখন তোমরাও তা হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ কর অথবা ওটাই প্রত্যর্পণ কর; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। - সূরা ইউনুস ১০:১০ - وَتَحِيَّتُهُمْ (ও তাদের অভিবাদন (হবে))
সেখানে তাদের বাক্য হবেঃ হে আল্লাহ! তুমি মহান, পবিত্র! এবং পরস্পরের অভিবাদন হবে সালাম (আসসালামু ‘আলাইকুম), আর তাদের দু‘আর শেষ বাক্য হবে ‘আলহামদুলিল্লাহি রাবিবল ‘আলামীন’… - সূরা ইবরাহীম ১৪:২৩ - تَحِيَّتُهُمْ (তাদের অভিবাদন হবে)
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে দাখিল করা হবে জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থানকারী হবে তাদের রবের অনুমতিক্রমে। সেখানে তাদের… - সূরা আন্-নূর ২৪:৬১ - تَحِيَّةًۭ (অভিবাদন)
অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই, আর দোষ নেই রোগীর জন্য এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নেই আহার করায় নিজেদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের… - সূরা আল-ফুরক্বান ২৫:৭৫ - تَحِيَّةًۭ (অভিবাদন)
তাদেরকে প্রতিদান স্বরূপ দেয়া হবে জান্নাত, যেহেতু তারা ধৈর্যশীল। তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। - সূরা আল-আহযাব ৩৩:৪৪ - تَحِيَّتُهُمْ (অভিবাদন (হবে)তাদের যেদিন)
যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে ‘সালাম’। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন উত্তম প্রতিদান।