শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › جَهْدَ
جَهْدَ - শব্দের অর্থ: দৃঢ়ভাবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-মায়িদাহ ৫:৫৩ - جَهْدَ (দৃঢ়ভাবে)
আর মুসলিমরা বলবেঃ আরে! এরাই নাকি তারা, যারা অতি দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করত, আমরা তোমাদের সাথেই আছি? এদের সমস্ত কাজই ব্যর্থ হয়ে গেছে, ফলে তারা অকৃতকার্য হয়ে রইল। - সূরা আল-আন'আম ৬:১০৯ - جَهْدَ (কঠিন)
আর কঠিন অঙ্গীকার সহকারে আল্লাহর নামে কসম করে তারা বলেঃ কোন নিদর্শন (মু’জিযা) তাদের কাছে এলে তারা ঈমান আনবে; তুমি বলে দাওঃ নিদর্শনগুলি সমস্তই আল্লাহর অধিকারে, আর (হে… - সূরা আন্-নাহল ১৬:৩৮ - جَهْدَ (সাধ্য অনুসারে)
তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলেঃ যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেননা। কেন নয়? তিনি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করবেনই; কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়। - সূরা আন্-নূর ২৪:৫৩ - جَهْدَ (দৃঢ় ভাবে (করে))
তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে, তুমি তাদেরকে আদেশ করলে তারা বের হবেই; তুমি বলঃ শপথ করনা, যথার্থ আনুগত্যই কাম্য। তোমরা যা কর আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। - সূরা ফাত্বির ৩৫:৪২ - جَهْدَ (কড়া)
তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলত যে, তাদের নিকট কোন সতর্ককারী এলে তারা অন্য সব সম্প্রদায় অপেক্ষা সৎ পথের অধিকতর অনুসারী হবে। কিন্তু তাদের নিকট যখন সতর্ককারী এলো তখন…