শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَوَى
أَوَى - শব্দের অর্থ: আশ্রয় নিয়েছিলো
যেসব আয়াতে এসেছে
- সূরা হুদ ১১:৪৩ - سَـَٔاوِىٓ (আমি শীঘ্রই আশ্রয় নিবো)
সে বললঃ আমি এখনই কোন পাহাড়ে আশ্রয় গ্রহণ করব যা আমাকে পানি হতে রক্ষা করবে। সে (নূহ) বললঃ আজ আল্লাহর শাস্তি হতে কেহই রক্ষাকারী নেই, কিন্তু যার উপর তিনি দয়া করেন। ইতোমধ্যে… - সূরা হুদ ১১:৮০ - ءَاوِىٓ (আমি আশ্রয় পেতাম)
সে বললঃ কি উত্তম হত যদি তোমাদের উপর আমার কিছু ক্ষমতা চলত, অথবা আমি কোন দৃঢ় স্তম্ভের আশ্রয় নিতাম! - সূরা আল-কাহফ ১৮:১০ - أَوَى (আশ্রয় নিয়েছিলো)
যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিলঃ হে আমাদের রাব্ব! আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। - সূরা আল-কাহফ ১৮:১৬ - فَأْوُۥٓا۟ (তাহ'লে আশ্রয় নাও)
তোমরা যখন তাদের হতে বিচ্ছিন্ন হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করে তাদের হতে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ কর; তোমাদের রাব্ব তোমাদের জন্য তাঁর দয়া বিস্তার করবেন… - সূরা আল-কাহফ ১৮:৬৩ - أَوَيْنَآ (আমরা আশ্রয় নিয়েছিলাম)
সে বললঃ আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখন্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? শাইতানই এ কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল; মাছটি আশ্চর্যজনকভাবে নিজের…