শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُنزِلُونَ
مُنزِلُونَ - শব্দের অর্থ: অবতরণকারী
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউসুফ ১২:৫৯ - ٱلْمُنزِلِينَ (অতিথি সমাদরকারী)
আর সে যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে বললঃ তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রেয় ভাইকে নিয়ে এসো; তোমরা কি দেখছনা যে, আমি মাপে পূর্ণ মাত্রায় দিই? এবং আমি উত্তম… - সূরা আল-মু’মিনুন ২৩:২৯ - ٱلْمُنزِلِينَ (অবতীর্ণকারীদের (মধ্যে))
আর বলঃ হে আমার রাব্ব! আমাকে এমনভাবে অবতরণ করিয়ে নিন যা হবে কল্যাণকর; আর আপনিই শ্রেষ্ঠ অবতরণকারী। - সূরা আল-'আনকাবূত ২৯:৩৪ - مُنزِلُونَ (অবতরণকারী)
আমরা এই জনপদবাসীর উপর আকাশ হতে শাস্তি নাযিল করব, কারণ তারা ছিল পাপাচারী। - সূরা ইয়া-সীন ৩৬:২৮ - مُنزِلِينَ (অবতীর্ণকারী)
আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলনা। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৬৯ - ٱلْمُنزِلُونَ (বর্ষণকারী)
তোমরাই কি ওটা মেঘ হতে নামিয়ে আন, না কি আমি ওটা বর্ষণ করি?