শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُتْرَفِينَ
مُتْرَفِينَ - শব্দের অর্থ: বিলাসী জীবনের অধিকারী
যেসব আয়াতে এসেছে
- সূরা বানী ইসরাঈল ১৭:১৬ - مُتْرَفِيهَا (তার সমৃদ্ধশালী লোকদেরকে (সৎকর্মের))
যখন আমি কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে সৎ কাজ করতে আদেশ করি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে। অতঃপর ওর প্রতি দন্ডাজ্ঞা ন্যায় সঙ্গত হয়ে যায়… - সূরা আল-মু’মিনুন ২৩:৬৪ - مُتْرَفِيهِم (তাদের ঐশ্বর্যশালীদেরকে)
আর আমি যখন তাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি তখনই তারা আর্তনাদ করে উঠে। - সূরা সাবা ৩৪:৩৪ - مُتْرَفُوهَآ (বিত্তশালীরা তার)
যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করেছি তখনই ওর বিত্তশালী অধিবাসীরা বলেছেঃ তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। - সূরা আয-যুখরুফ ৪৩:২৩ - مُتْرَفُوهَآ (তার বিত্তশালীরা)
এভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই কোন সতর্ককারী প্রেরণ করেছি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিরা বলতঃ আমরাতো আমাদের পূর্ব-পুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদেরই… - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৪৫ - مُتْرَفِينَ (বিলাসী জীবনের অধিকারী)
ইতোপূর্বে তারাতো মগ্ন ছিল ভোগ বিলাসে।