শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَتَلَقَّى
يَتَلَقَّى - শব্দের অর্থ: গ্রহণ করে (অর্থাৎ লিখে)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৩৭ - فَتَلَقَّىٰٓ (তখন শিখে নিল)
অতঃপর আদম স্বীয় রাব্ব হতে কতিপয় বাণী শিক্ষা লাভ করল, আল্লাহ তখন তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন; নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, করুণাময়! - সূরা আল-আম্বিয়া ২১:১০৩ - وَتَتَلَقَّىٰهُمُ (এবং তাদেরকে অভ্যর্থনা করবে)
মহাভীতি তাদেরকে বিষাদ ক্লিষ্ট করবেনা এবং মালাইকারা তাদেরকে অভ্যর্থনা করবে এই বলেঃ এই তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। - সূরা আন্-নূর ২৪:১৫ - تَلَقَّوْنَهُۥ (তা তোমরা ছড়াচ্ছিলে)
যখন তোমরা লোকমুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিলনা এবং তোমরা একে তুচ্ছ গন্য করেছিলে, যদিও আল্লাহর নিকট ছিল এটা গুরুতর বিষয়। - সূরা ক্বা-ফ ৫০:১৭ - يَتَلَقَّى (গ্রহণ করে (অর্থাৎ লিখে))
স্মরণ রেখ, দুই মালাক/ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কাজ লিপিবদ্ধ করে।