শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › جَاوَزَهُۥ
جَاوَزَهُۥ - শব্দের অর্থ: তা অতিক্রম করল
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৪৯ - جَاوَزَهُۥ (তা অতিক্রম করল)
অনন্তর যখন তালূত সৈন্যদলসহ বহির্গত হয়েছিল তখন সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ একটি নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, ওটা হতে যে পান করবে সে আমার দলভুক্ত নয় এবং যে স্বীয় হস্ত… - সূরা আল-আ'রাফ ৭:১৩৮ - وَجَـٰوَزْنَا (আর পার করালাম আমরা)
আমি বানী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দিলাম, অতঃপর তারা মূর্তি পূজারত এক জাতির সংস্পর্শে এল। তারা বললঃ হে মূসা! তাদের যেরূপ মা‘বূদ রয়েছে, আমাদের জন্যও ঐরূপ মা‘বূদ বানিয়ে… - সূরা ইউনুস ১০:৯০ - وَجَـٰوَزْنَا (এবং পার করালাম আমরা)
আর আমি বানী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফির‘আউন তার সৈন্যদলসহ তাদের পশ্চাদানুসরণ করল যুলম ও নির্যাতনের উদ্দেশে; এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগল তখন বলতে লাগলঃ… - সূরা আল-কাহফ ১৮:৬২ - جَاوَزَا (দু'জনে অতিক্রম করলো)
যখন তারা আরও অগ্রসর হল, মূসা তার সংগীকে বললঃ আমাদের প্রাতঃরাশ নিয়ে এসো, আমরাতো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি।