শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › دَأْبِ
دَأْبِ - শব্দের অর্থ: কর্মপন্থা
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১১ - كَدَأْبِ (পরিণতি মতো (হয়েছে))
ফির‘আউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের প্রকৃতির ন্যায় তারা আমার আয়াতসমূহের প্রতি অসত্যারোপ করেছে, এই হেতু আল্লাহ তাদের ধৃত করেছেন এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা। - সূরা আল-আনফাল ৮:৫২ - كَدَأْبِ (মতো অভ্যাসের)
এটা ফির‘আউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার ন্যায়; তারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন, নিঃসন্দেহে… - সূরা আল-আনফাল ৮:৫৪ - كَدَأْبِ (মতো স্বভাবের)
ফির‘আউনের বংশধর ও তৎপূর্বের জাতিসমূহের ন্যায় তারা তাদের রবের নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে আমি তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং ফির‘আউনের বংশধরকে… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৩১ - دَأْبِ (কর্মপন্থা)
যেমন ঘটেছিল নূহের কাওম, আদ, সামূদ এবং তাদের পরবর্তীদের ক্ষেত্রে। আল্লাহতো বান্দাদের প্রতি কোন যুলম করতে চান না।