শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › طَوْعًۭا
طَوْعًۭا - শব্দের অর্থ: ইচ্ছায়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৮৩ - طَوْعًۭا (ইচ্ছায়)
তাহলে কি তারা আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কিছু কামনা করে? অথচ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, ইচ্ছা ও অনিচ্ছাক্রমে সবাই তাঁর উদ্দেশে আত্মসমর্পণ করেছে এবং তাঁরই দিকে… - সূরা আত-তাওবাহ ৯:৫৩ - طَوْعًا (ইচ্ছায়)
তুমি বলঃ তোমরা সন্তুষ্টির সাথে ব্যয় কর কিংবা অসন্তুষ্টির সাথে, তোমাদের পক্ষ থেকে তা কক্ষণই গৃহীত হবেনা; নিঃসন্দেহে তোমরা হচ্ছ আদেশ লংঘনকারী সম্প্রদায়। - সূরা আর-রাদ ১৩:১৫ - طَوْعًۭا (ইচ্ছায়)
আল্লাহর প্রতি সাজদাহবনত হয় আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল-সন্ধ্যায়। [সাজদাহ] - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:১১ - طَوْعًا (ইচ্ছায়)
অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেনঃ তোমরা উভয়ে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বললঃ আমরা এলাম অনুগত হয়ে।