শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › حَسِيبًۭا
حَسِيبًۭا - শব্দের অর্থ: হিসাবগ্রহণকারী হিসেবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:৬ - حَسِيبًۭا (হিসাবগ্রহণকারী হিসেবে)
আর ইয়াতীমরা বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করে নাও; অতঃপর যদি তাদের মধ্যে বিবেক-বুদ্ধি পরিদৃষ্ট হয় তাহলে তাদের ধন-সম্পত্তি তাদেরকে সমর্পণ কর; ইয়াতীমের… - সূরা আন-নিসা ৪:৮৬ - حَسِيبًا (হিসাবগ্রহণকারী)
আর যখন তোমরা শুভাশীষে সম্ভাষিত হও তখন তোমরাও তা হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ কর অথবা ওটাই প্রত্যর্পণ কর; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। - সূরা বানী ইসরাঈল ১৭:১৪ - حَسِيبًۭا (হিসাব গ্রহণকারী হিসেবে)
(আমি বলব) তুমি তোমার কিতাব পাঠ কর; আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। - সূরা আল-আহযাব ৩৩:৩৯ - حَسِيبًۭا (হিসাব গ্রহণকারীরূপে)
তারা আল্লাহর বাণী প্রচার করত এবং তাঁকে ভয় করত, আর আল্লাহকে ছাড়া অন্য কেহকেও ভয় করতনা। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।