শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَتَبَوَّأُ
يَتَبَوَّأُ - শব্দের অর্থ: সে বসবাস করতো
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউনুস ১০:৮৭ - تَبَوَّءَا (দু'জনে স্থাপন করো)
আর আমি মূসা ও তার ভাইয়ের প্রতি অহী পাঠালামঃ তোমরা উভয়ে তোমাদের এই লোকদের জন্য মিসরে বাসস্থান বহাল রাখ, আর (সালাতের সময়) তোমরা সবাই নিজেদের সেই গৃহগুলিকে সালাত আদায় করার… - সূরা ইউসুফ ১২:৫৬ - يَتَبَوَّأُ (সে বসবাস করতো)
এভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করি, আর আমি সৎ কর্মপরায়ণদের শ্রমফল বিনষ্ট করিনা। - সূরা আয-যুমার ৩৯:৭৪ - نَتَبَوَّأُ (বসবাস করবো আমরা)
তারা প্রবেশ করে বলবেঃ প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদের অধিকারী করেছেন এই ভূমির; আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব… - সূরা আল-হাশর ৫৯:৯ - تَبَوَّءُو (বসবাস করেছে)
মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে তারা মুহাজিরদেরকে ভালবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে বিদ্বেষ পোষণ করেনা, আর…