শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › عُصْبَةٌ
عُصْبَةٌ - শব্দের অর্থ: একটি ঐক্যবদ্ধ দল
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউসুফ ১২:৮ - عُصْبَةٌ (একটি ঐক্যবদ্ধ দল)
যখন তারা (ভাইয়েরা) বলেছিলঃ আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার ভাইই (বিন ইয়ামীন) অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমাদের পিতাতো স্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছেন । - সূরা ইউসুফ ১২:১৪ - عُصْبَةٌ (একটি ঐক্যবদ্ধ দল)
তারা বললঃ আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে তাহলেতো আমরা ক্ষতিগ্রস্তই হব। - সূরা আন্-নূর ২৪:১১ - عُصْبَةٌۭ ((তারা) একটি দল)
যারা এই অপবাদ রচনা করেছে তারাতো তোমাদেরই একটি দল; এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করনা; বরং এটাতো তোমাদের জন্য কল্যাণকর; তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের কৃত পাপ… - সূরা আল-কাসাস ২৮:৭৬ - بِٱلْعُصْبَةِ (পক্ষে একদল লোকের)
কারূন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, বস্তুতঃ সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভান্ডার যার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য…