শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سَوَّلَ
سَوَّلَ - শব্দের অর্থ: শোভন করে দেখায়
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউসুফ ১২:১৮ - سَوَّلَتْ (সাজিয়ে দিয়েছে)
আর তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিল। সে বললঃ না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র… - সূরা ইউসুফ ১২:৮৩ - سَوَّلَتْ (সাজিয়ে দিয়েছে)
ইয়াকূব বললঃ না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে; সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়; হয়তো আল্লাহ ওদেরকে এক সাথে আমার কাছে এনে দিবেন, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। - সূরা ত্ব-হা ২০:৯৬ - سَوَّلَتْ (উদ্বুদ্ধ করেছিলো)
সে বললঃ আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি; অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য শোভন করেছিল এইরূপ করা। - সূরা মুহাম্মাদ ৪৭:২৫ - سَوَّلَ (শোভন করে দেখায়)
যারা নিজেদের নিকট সৎ পথ ব্যক্ত হওয়ার পর তা পরিত্যাগ করে, শাইতান তাদের কাজকে শোভন করে দেখায় এবং তাদের মিথ্যা আশ্বাস দেয়।