শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › حَاصِبًۭا
حَاصِبًۭا - শব্দের অর্থ: কংকর বর্ষণকারী ঝড়ো হাওয়া
যেসব আয়াতে এসেছে
- সূরা বানী ইসরাঈল ১৭:৬৮ - حَاصِبًۭا (কংকর বর্ষণকারী ঝড়ো হাওয়া)
তোমরা কি নিশ্চিত আছ যে, তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূ-গর্ভস্থ করবেননা অথবা তোমাদের উপর কংকর বর্ষণ করবেননা? তখন তোমরা তোমাদের কোন কর্ম বিধায়ক পাবেনা। - সূরা আল-'আনকাবূত ২৯:৪০ - حَاصِبًۭا (পাথর বর্ষণকারী ঝঞ্ঝা)
তাদের প্রত্যেককেই তাদের অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম; তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড ঝটিকা, তাদের কেহকে আঘাত করেছিল মহানাদ, কেহকে আমি প্রোথিত করেছিলাম… - সূরা আল-কামার ৫৪:৩৪ - حَاصِبًا (পাথরবর্ষণকারী ঝড়ো বাতাস)
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়; তাদেরকে আমি উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে, - সূরা আল-মুলক ৬৭:১৭ - حَاصِبًۭا ۖ (কঙ্করবর্ষী ঝঞ্ঝা)
অথবা তোমরা নিশ্চিত আছ যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কংকরবর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেননা? তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্ক বাণী!