শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُحَلَّوْنَ
يُحَلَّوْنَ - শব্দের অর্থ: তাদের অলংকৃত করা হবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-কাহফ ১৮:৩১ - يُحَلَّوْنَ (তাদের অলংকৃত করা হবে)
তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ-কংকনে অলংকৃত করা হবে, তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে… - সূরা আল-হাজ্জ ২২:২৩ - يُحَلَّوْنَ (তাদেরকে অলংকৃত করা হবে)
যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণ কংকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের… - সূরা ফাত্বির ৩৫:৩৩ - يُحَلَّوْنَ (অলংকৃত করা হবে(তাদেরকে))
তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২১ - وَحُلُّوٓا۟ (এবং তাদের অলংকার)
তাদের আবরণ হবে সূক্ষ্ণ সবুজ রেশম ও স্থুল রেশম; তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কংকনে, আর তাদের রাব্ব তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়।