শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْمِهَادُ
ٱلْمِهَادُ - শব্দের অর্থ: আবাস
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২০৬ - ٱلْمِهَادُ (আবাস)
যখন তাকে বলা হয়, তুমি আল্লাহকে ভয় কর, তখন প্রতিপত্তির অহমিকা তাকে অধিকতর অনাচারে লিপ্ত করে। অতএব জাহান্নামই তার জন্য যথেষ্ট এবং নিশ্চয়ই ওটা নিকৃষ্ট আশ্রয় স্থল। - সূরা আল-'ইমরান ৩:১২ - ٱلْمِهَادُ (আবাসস্থল)
যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে বলঃ অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমরা জাহান্নামের দিকে একত্রিত হবে এবং ওটা নিকৃষ্টতর স্থান। - সূরা আল-'ইমরান ৩:১৯৭ - ٱلْمِهَادُ (বিশ্রামস্থল)
এটা মাত্র কয়েকদিনের সম্ভোগ; অনন্তর তাদের অবস্থান জাহান্নাম এবং ওটা নিকৃষ্ট স্থান। - সূরা আল-আ'রাফ ৭:৪১ - مِهَادٌۭ (শয্যাসমূহ)
তাদের জন্য হবে জাহান্নামের (আগুনের) শয্যা এবং তাদের উপরের আচ্ছাদনও হবে (আগুনের তৈরী) চাদর, এমনিভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি। - সূরা আর-রাদ ১৩:১৮ - ٱلْمِهَادُ (আশ্রয়স্হল)
মঙ্গল তাদের, যারা তাদের রবের আহবানে সাড়া দেয়। এবং যারা তাঁর ডাকে সাড়া দেয়না তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সমস্তই থাকত এবং উহার সাথে সম পরিমাণ আরও থাকত তাহলে অবশ্যই… - সূরা সোয়াদ ৩৮:৫৬ - ٱلْمِهَادُ (ঠিকানা)
জাহান্নাম, সেখানে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল। - সূরা আন-নাবা ৭৮:৬ - مِهَـٰدًۭا (বিছানা স্বরূপ)
আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?