শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَأَصِيلًۭا
وَأَصِيلًۭا - শব্দের অর্থ: ও সন্ধ্যায়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:২০৫ - وَٱلْـَٔاصَالِ (ও সন্ধ্যায়)
তোমার রাব্বকে মনে মনে সবিনয় ও সশংক চিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে, আর (হে নাবী!) তুমি এ ব্যাপারে গাফিল ও উদাসীন হয়ো না । - সূরা আর-রাদ ১৩:১৫ - وَٱلْـَٔاصَالِ ۩ (এবং সন্ধ্যায় (নত হয়))
আল্লাহর প্রতি সাজদাহবনত হয় আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল-সন্ধ্যায়। [সাজদাহ] - সূরা আন্-নূর ২৪:৩৬ - وَٱلْـَٔاصَالِ (ও সন্ধ্যাসমূহে)
সেই সব গৃহ, যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। - সূরা আল-ফুরক্বান ২৫:৫ - وَأَصِيلًۭا (ও সন্ধ্যায়)
এবং তারা বলেঃ এগুলিতো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে; এগুলি সকাল-সন্ধ্যায় তার নিকট পাঠ করা হয়। - সূরা আল-আহযাব ৩৩:৪২ - وَأَصِيلًا (ও সন্ধ্যায়)
এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। - সূরা আল-ফাতহ ৪৮:৯ - وَأَصِيلًا (ও সন্ধ্যায়)
যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আন এবং রাসূলকে সাহায্য কর ও সম্মান কর; সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২৫ - وَأَصِيلًۭا (ও সন্ধ্যায়)
এবং তোমার রবের নাম স্মরণ কর সকাল সন্ধ্যায়।