শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › بُكْرَةًۭ
بُكْرَةًۭ - শব্দের অর্থ: সকালে
যেসব আয়াতে এসেছে
- সূরা মারইয়াম ১৯:১১ - بُكْرَةًۭ (সকালে)
অতঃপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল-সন্ধ্যায় (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল। - সূরা মারইয়াম ১৯:৬২ - بُكْرَةًۭ (সকালে)
সেখানে তারা শান্তি ছাড়া কোন অসার বাক্য শুনবেনা এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবনোপকরণ। - সূরা আল-ফুরক্বান ২৫:৫ - بُكْرَةًۭ (সকালে)
এবং তারা বলেঃ এগুলিতো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে; এগুলি সকাল-সন্ধ্যায় তার নিকট পাঠ করা হয়। - সূরা আল-আহযাব ৩৩:৪২ - بُكْرَةًۭ (সকালে)
এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। - সূরা আল-ফাতহ ৪৮:৯ - بُكْرَةًۭ (সকালে)
যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আন এবং রাসূলকে সাহায্য কর ও সম্মান কর; সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। - সূরা আল-কামার ৫৪:৩৮ - بُكْرَةً (খুব ভোরে)
প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২৫ - بُكْرَةًۭ (সকাল)
এবং তোমার রবের নাম স্মরণ কর সকাল সন্ধ্যায়।