শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ذَرَأَ
ذَرَأَ - শব্দের অর্থ: তিনি সৃষ্টি করেছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:১৩৬ - ذَرَأَ (তিনি সৃষ্টি করেছেন)
আর আল্লাহ যে সব শস্য ও পশু সৃষ্টি করেছেন, তারা (মুশরিকরা) ওর একটি অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে থাকে। অতঃপর নিজেদের ধারণা মতে তারা বলে যে, এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ… - সূরা আল-আ'রাফ ৭:১৭৯ - ذَرَأْنَا (সৃষ্টি করেছি আমরা)
আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় রয়েছে, কিন্তু তারা তদ্বারা উপলব্ধি করেনা; তাদের চক্ষু রয়েছে, কিন্তু তারা তদ্বারা দেখেনা। তাদের কর্ণ… - সূরা আন্-নাহল ১৬:১৩ - ذَرَأَ (সৃষ্টি করেছেন)
আর বিবিধ প্রকাশ্য বস্তুও, যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। এতে রয়েছে নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। - সূরা আল-মু’মিনুন ২৩:৭৯ - ذَرَأَكُمْ (তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন)
তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্রিত করা হবে। - সূরা আশ-শুরা ৪২:১১ - يَذْرَؤُكُمْ (তোমাদের বিস্তার করেন (বংশ))
তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং আন‘আমের জোড়া; এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন; কোন কিছুই তাঁর সদৃশ নয়… - সূরা আল-মুলক ৬৭:২৪ - ذَرَأَكُمْ (তোমাদের ছড়িয়ে দিয়েছেন)
বলঃ তিনিই পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই নিকট তোমাদেরকে সমবেত করা হবে।