শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْوَعِيدِ
ٱلْوَعِيدِ - শব্দের অর্থ: সতর্কবাণী
যেসব আয়াতে এসেছে
- সূরা ইবরাহীম ১৪:১৪ - وَعِيدِ (আমার শাস্তির)
তাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবই; এটা তাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির। - সূরা ত্ব-হা ২০:১১৩ - ٱلْوَعِيدِ (সতর্কবাণী)
এ রূপেই আমি কুরআনকে অবতীর্ণ করেছি আরাবী ভাষায় এবং তাতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী যাতে তারা ভয় করে অথবা এটা হয় তাদের জন্য উপদেশ। - সূরা ক্বা-ফ ৫০:১৪ - وَعِيدِ (আমার ভীতিপ্রদর্শন (শাস্তি পেয়েছে))
এবং আইকাহর অধিবাসী ও তুব্বা সম্প্রদায়; তারা সবাই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। - সূরা ক্বা-ফ ৫০:২০ - ٱلْوَعِيدِ (ভয় দেখানো হতো)
আর শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, ওটাই সেই ভয় প্রদর্শনের দিন। - সূরা ক্বা-ফ ৫০:২৮ - بِٱلْوَعِيدِ ((খারাপ পরিণতির) সতর্কবাণী)
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাক-বিতন্ডা করনা; তোমাদেরকে আমিতো পূবেই সতর্ক করেছি। - সূরা ক্বা-ফ ৫০:৪৫ - وَعِيدِ (আমার সতর্কীকরণকে)
তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।