শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › بَثَّ
بَثَّ - শব্দের অর্থ: ছড়িয়ে দিয়েছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৬৪ - وَبَثَّ (ও বিস্তার ঘটান)
নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে, নৌ-পথে জাহাজসমূহের চলাচলে - যাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ। মৃত পৃথিবীকে সঞ্জীবিত করণে, তাতে নানাবিধ জীবজন্তু… - সূরা আন-নিসা ৪:১ - وَبَثَّ (ও ছড়িয়ে দিয়েছেন)
হে মানবমন্ডলী! তোমরা তোমাদের রাব্বকে ভয় কর, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তদীয় সহধর্মিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে… - সূরা লুকমান ৩১:১০ - وَبَثَّ (এবং ছড়িয়ে দিয়েছেন)
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। তিনিই পৃথিবীতে স্থাপন করেছেন পবর্তমালা যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্ব প্রকার… - সূরা আশ-শুরা ৪২:২৯ - بَثَّ (ছড়িয়ে দিয়েছেন)
তাঁর অন্যতম নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি। তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম। - সূরা আল-জাসিয়া ৪৫:৪ - يَبُثُّ (তিনি (যমীনে) ছড়িয়ে দিয়েছেন)
তোমাদের সৃষ্টিতে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য।