শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › قَآئِمَةٌۭ
قَآئِمَةٌۭ - শব্দের অর্থ: (সত্যের উপর) দাঁড়িয়ে আছে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১১৩ - قَآئِمَةٌۭ ((সত্যের উপর) দাঁড়িয়ে আছে)
তারা সকলে সমান নয়; আহলে কিতাবের মধ্যে কিছু লোক রয়েছে যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সাজদাহ করে। - সূরা হুদ ১১:৭১ - قَآئِمَةٌۭ (দন্ডায়মান ছিলো)
আর তার স্ত্রী দন্ডায়মান ছিল, সে হেসে উঠলো। তখন আমি তাকে (ইবরাহীমের স্ত্রীকে) সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকূবের। - সূরা আল-কাহফ ১৮:৩৬ - قَآئِمَةًۭ (সংঘটিত হবে)
আমি মনে করিনা যে, কিয়ামাত হবে, আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবৃত্ত হই-ই তাহলে আমিতো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:৫০ - قَآئِمَةًۭ (ঘটবে)
দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের আস্বাদ দিই তখন সে বলেই থাকেঃ এটা আমার প্রাপ্য এবং আমি মনে করিনা যে, কিয়ামাত সংঘটিত হবে; আর আমি যদি আমার রবের নিকট… - সূরা আল-হাশর ৫৯:৫ - قَآئِمَةً (দাঁড়ান অবস্থায়)
তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কান্ডের উপর স্থির রেখে দিয়েছ, তাতো আল্লাহরই অনুমতিক্রমে; এটা এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন।