শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَهَنَ
وَهَنَ - শব্দের অর্থ: নরম হয়েছে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১৩৯ - تَهِنُوا۟ (তোমরা মন ভাঙ্গা হয়ো)
আর তোমরা নিরাশ হয়োনা ও বিষন্ন হয়োনা এবং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে। - সূরা আল-'ইমরান ৩:১৪৬ - وَهَنُوا۟ (তারা হতাশ হয়েছে)
আর এমন অনেক নাবী ছিল যারা সঙ্গীসহযোগে অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল; পরন্ত আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাতে তারা নিরুৎসাহ হয়নি ও শক্তিহীন হয়নি এবং বিচলিত হয়নি। এবং আল্লাহ… - সূরা আন-নিসা ৪:১০৪ - تَهِنُوا۟ (তোমরা হতোদ্যম হয়ো)
এবং সেই সম্প্রদায়ের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করনা; যদি তোমরা কষ্ট পেয়ে থাক তাহলে তারাও তোমাদের অনুরূপ কষ্ট ভোগ করেছে; এবং তৎসহ আল্লাহ হতে তোমাদের যে ভরসা আছে তাদের সেই ভরসা… - সূরা মারইয়াম ১৯:৪ - وَهَنَ (নরম হয়েছে)
সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হয়েছে; হে আমার রাব্ব! আপনাকে আহবান করে আমি কখনও ব্যর্থকাম হইনি। - সূরা মুহাম্মাদ ৪৭:৩৫ - تَهِنُوا۟ (তোমরা সাহস হারিয়ো না)
সুতরাং তোমরা হীনবল হয়ো না এবং সন্ধির প্রস্তাব করনা, তোমরাই প্রবল; আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনও ক্ষুন্ন করবেন না।