শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَحْصَنَتْ
أَحْصَنَتْ - শব্দের অর্থ: রক্ষা করেছিলো
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:২৫ - أُحْصِنَّ (বিবাহিতা হয়)
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীনা ও মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখেনা তাহলে তোমাদের ডান হাত অধিকারী সেই বিশ্বাসিনী দাসীকে বিয়ে করে। আল্লাহ তোমাদের বিশ্বাস বিষয়ে… - সূরা ইউসুফ ১২:৪৮ - تُحْصِنُونَ (তোমরা বাঁচিয়ে রাখবে)
এরপর আসবে সাতটি কঠিন বছর; এই সাত বছর যা পূর্বে সঞ্চয় করে রাখবে - লোকে তা খাবে; শুধু সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত। - সূরা আল-আম্বিয়া ২১:৮০ - لِتُحْصِنَكُم (যেন তোমাদের রক্ষা করতে পারে)
আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে ওটা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে; সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবেনা? - সূরা আল-আম্বিয়া ২১:৯১ - أَحْصَنَتْ (রক্ষা করেছিলো)
আর স্মরণ কর সেই নারীকে যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল এবং আমি তার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছি, এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন। - সূরা আত-তাহরিম ৬৬:১২ - أَحْصَنَتْ (সংরক্ষণ করেছিল)
আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান তনয়া মারইয়ামের, যে তার সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও তাঁর কিতাবসমূহ সত্য বলে গ্রহণ…