শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَصْنَامًا
أَصْنَامًا - শব্দের অর্থ: মূর্তিগুলোকে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:৭৪ - أَصْنَامًا (মূর্তিগুলোকে)
স্মরণ কর, যখন ইবরাহীম তার পিতা আযারকে বললঃ আপনি মূর্তিগুলোকে মা‘বূদ মনোনীত করেছেন? নিঃসন্দেহে আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে নিপতিত দেখছি। - সূরা আল-আ'রাফ ৭:১৩৮ - أَصْنَامٍۢ (প্রতিমাদের)
আমি বানী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দিলাম, অতঃপর তারা মূর্তি পূজারত এক জাতির সংস্পর্শে এল। তারা বললঃ হে মূসা! তাদের যেরূপ মা‘বূদ রয়েছে, আমাদের জন্যও ঐরূপ মা‘বূদ বানিয়ে… - সূরা ইবরাহীম ১৪:৩৫ - ٱلْأَصْنَامَ (মূর্তিদেরকে)
স্মরণ কর, ইবরাহীম বলেছিলঃ হে আমার রাব্ব! এই শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন। - সূরা আল-আম্বিয়া ২১:৫৭ - أَصْنَـٰمَكُم (তোমাদের মূর্তিগুলোর)
শপথ আল্লাহর! তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। - সূরা আশ-শু'আরা ২৬:৭১ - أَصْنَامًۭا ((কিছু) মূর্তির)
তারা বললঃ আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকব।