শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُهْلِكُوٓا۟
مُهْلِكُوٓا۟ - শব্দের অর্থ: ধ্বংসকারী
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:১৩১ - مُهْلِكَ (ধ্বংসকারী)
এই রাসূল প্রেরণ এ জন্য যে, তোমার রাব্ব কোন জনপদকে উহার অধিবাসীরা সত্য সম্পর্কে অজ্ঞাত থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করেন না। - সূরা আল-আ'রাফ ৭:১৬৪ - مُهْلِكُهُمْ (ধ্বংসকারী যাদের)
যখন তাদের একদল লোক অপর দলের নিকট বলেছিলঃ ঐ জাতিকে তোমরা কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন? তারা উত্তরে বললঃ তোমাদের রবের নিকট দোষমুক্তির… - সূরা বানী ইসরাঈল ১৭:৫৮ - مُهْلِكُوهَا (তা আমরা ধ্বংসকারী)
এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামাত দিনের পূর্বে ধ্বংস করবনা অথবা কঠোর শাস্তি দিবনা; এটাতো কিতাবে লিপিবদ্ধ আছে। - সূরা আল-কাসাস ২৮:৫৯ - مُهْلِكَ (ধ্বংসকারী)
তোমার রাব্ব জনপদসমূহকে ধ্বংস করেন না, ওর কেন্দ্রে তাঁর আয়াত আবৃত্তি করার জন্য রাসূল প্রেরণ না করা পর্যন্ত এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন ওর বাসিন্দারা যুল্ম করে। - সূরা আল-'আনকাবূত ২৯:৩১ - مُهْلِكُوٓا۟ (ধ্বংসকারী)
যখন আমার প্রেরিত মালাইকা/ফেরেশতারা সুসংবাদসহ ইবরাহীমের নিকট এলো, তারা বলেছিলঃ আমরা এই জনপদবাসীকে ধ্বংস করব, এর অধিবাসীতো সীমা লংঘনকারী।