শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْحَـٰكِمِينَ
ٱلْحَـٰكِمِينَ - শব্দের অর্থ: মীমাংসাকারীদের
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৮৭ - ٱلْحَـٰكِمِينَ (মীমাংসাকারীদের)
আমার নিকট যা (আল্লাহর পক্ষ হতে) প্রেরিত হয়েছে তা যদি তোমাদের কোন দল বিশ্বাস করে এবং কোন দল অবিশ্বাস করে তাহলে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে চুড়ান্ত ফাইসালা… - সূরা ইউনুস ১০:১০৯ - ٱلْحَـٰكِمِينَ (মীমাংসাকারীদের)
আর তুমি তোমার প্রতি প্রেরিত অহীর অনুসরণ কর, আর ধৈর্য ধারণ কর এই পর্যন্ত যে, আল্লাহ মীমাংসা করে দেন, এবং তিনিই উত্তম মীমাংসাকারী। - সূরা হুদ ১১:৪৫ - ٱلْحَـٰكِمِينَ ((সব) বিচারকদের)
আর নূহ নিজ রাব্বকে ডাকল এবং বললঃ হে আমার রাব্ব! আমার এই পুত্রটি আমার পরিবারবর্গেরই অন্তর্ভুক্ত, আর আপনার ও‘য়াদাও সম্পূর্ণ সত্য এবং আপনি সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারক। - সূরা ইউসুফ ১২:৮০ - ٱلْحَـٰكِمِينَ (বিচারকদের)
যখন তারা তার নিকট হতে সম্পূর্ণ নিরাশ হল তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগল, ওদের মধ্যে যে ছিল বয়োজ্যেষ্ঠ সে বললঃ তোমরা কি জাননা যে, তোমাদের পিতা তোমাদের নিকট হতে… - সূরা আত-ত্বীন ৯৫:৮ - ٱلْحَـٰكِمِينَ (সব বিচারকের)
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?