শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَسَآءَ
أَسَآءَ - শব্দের অর্থ: মন্দকর্ম করবে
যেসব আয়াতে এসেছে
- সূরা বানী ইসরাঈল ১৭:৭ - أَسَأْتُمْ (মন্দ কাজ করে থাকো তোমরা)
তোমরা সৎ কাজ করলে তা নিজেদেরই জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য; অতঃপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার দাসদেরকে প্রেরণ করলাম তোমাদের মুখমন্ডল… - সূরা আর-রুম ৩০:১০ - أَسَـٰٓـُٔوا۟ (মন্দকর্ম করেছিলো)
অতঃপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ; কারণ তারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করত এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:৪৬ - أَسَآءَ (মন্দকর্ম করবে)
যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেহ মন্দ কাজ করলে ওর প্রতিফল সে’ই ভোগ করবে। তোমার রাব্ব বান্দাদের প্রতি কোন যুলম করেন না। - সূরা আল-জাসিয়া ৪৫:১৫ - أَسَآءَ (মন্দ করবে)
যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই তা করে এবং কেহ মন্দ কাজ করলে ওর প্রতিফল সে’ই ভোগ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তিত হবে। - সূরা আন-নাজম ৫৩:৩১ - أَسَـٰٓـُٔوا۟ (মন্দ করেছে)
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।