শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مَّسْـُٔولُونَ
مَّسْـُٔولُونَ - শব্দের অর্থ: জিজ্ঞাসিত হবে
যেসব আয়াতে এসেছে
- সূরা বানী ইসরাঈল ১৭:৩৪ - مَسْـُٔولًۭا ((এমন যা সম্পর্কে) জিজ্ঞেস করা হবে)
পিতৃহীন বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়োনা এবং প্রতিশ্রুতি পালন কর; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। - সূরা বানী ইসরাঈল ১৭:৩৬ - مَسْـُٔولًۭا (জিজ্ঞেস করা হবে)
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়োনা। কর্ণ, চক্ষু, হৃদয় - ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। - সূরা আল-ফুরক্বান ২৫:১৬ - مَّسْـُٔولًۭا (অবশ্য পালনীয়)
সেখানে তারা যা কামনা করবে তা’ই পাবে এবং তারা স্থায়ী হবে। এই প্রতিশ্রুতি পূরণ তোমার রবেরই দায়িত্ব। - সূরা আল-আহযাব ৩৩:১৫ - مَسْـُٔولًۭا (জিজ্ঞাসিত)
তারা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবেনা। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। - সূরা আস-সাফফাত ৩৭:২৪ - مَّسْـُٔولُونَ (জিজ্ঞাসিত হবে)
অতঃপর তাদেরকে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে;