শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › لَيْلَةُ
لَيْلَةُ - শব্দের অর্থ: রাত
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৫১ - لَيْلَةًۭ (রাত)
এবং যখন আমি মূসার সঙ্গে চল্লিশ রজনীর অঙ্গীকার করেছিলাম, অনন্তর তোমরা গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে অত্যাচারী। - সূরা আল-বাকারাহ ২:১৮৭ - لَيْلَةَ (রাতে)
রামাযানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ, তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে আল্লাহ তা জ্ঞাত… - সূরা আল-আ'রাফ ৭:১৪২ - لَيْلَةًۭ (রাতের)
আমি মূসাকে ও‘য়াদা দিয়েছিলাম ত্রিশ রাতের জন্য এবং আরো দশ দ্বারা ওটা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময়টি চল্লিশ রাত দ্বারা পূর্ণতা লাভ করে। মূসা তার ভাই হারুনকে… - সূরা আল-আ'রাফ ৭:১৪২ - لَيْلَةًۭ ۚ (রাত)
আমি মূসাকে ও‘য়াদা দিয়েছিলাম ত্রিশ রাতের জন্য এবং আরো দশ দ্বারা ওটা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময়টি চল্লিশ রাত দ্বারা পূর্ণতা লাভ করে। মূসা তার ভাই হারুনকে… - সূরা আদ-দুখান ৪৪:৩ - لَيْلَةٍۢ (এক রাতের)
আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারাক রাতে, আমিতো সতর্ককারী। - সূরা আল-ক্বাদর ৯৭:১ - لَيْلَةِ (রাতের)
নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে; - সূরা আল-ক্বাদর ৯৭:২ - لَيْلَةُ (রাত)
আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী? - সূরা আল-ক্বাদর ৯৭:৩ - لَيْلَةُ (রাত)
মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।