শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › نَسُوقُ
نَسُوقُ - শব্দের অর্থ: প্রবাহিত করি
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৫৭ - سُقْنَـٰهُ (আমরা চালনা করি তা)
সেই আল্লাহই স্বীয় রাহমাতের (বৃষ্টির) আগে বাতাসকে সুসংবাদ বহনকারী রূপে প্রেরণ করেন। যখন ঐ বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে তখন আমি ঐ মেঘমালাকে কোন নির্জীব ভূ-খন্ডের… - সূরা আল-আনফাল ৮:৬ - يُسَاقُونَ (তারা চালিত হচ্ছে)
সেই যথার্থ বিষয় প্রকাশ হওয়ার পরও ওতে তারা তোমার সাথে এরূপ বিবাদ করছিল যেন কেহ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে। - সূরা মারইয়াম ১৯:৮৬ - وَنَسُوقُ (এবং তাড়িয়ে নিয়ে যাবো আমরা)
এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। - সূরা আস-সাজদাহ ৩২:২৭ - نَسُوقُ (প্রবাহিত করি)
তারা কি লক্ষ্য করেনা যে, আমি উষর ভূমির পানি প্রবাহিত করে ওর সাহায্যে উদগত করি শস্য, যা হতে আহার্য গ্রহণ করে তাদের গৃহপালিত চতুস্পদ জন্তুগুলি এবং তারা নিজেরাও? তাদের কি… - সূরা ফাত্বির ৩৫:৯ - فَسُقْنَـٰهُ (তা আমরা অতঃপর পরিচালনা করি)
আল্লাহই বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চালিত করেন। অতঃপর আমি তা নির্জীব ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর আমি ওটা দ্বারা ধরিত্রীকে ওর মৃত্যুর পর সঞ্জীবিত করি… - সূরা আয-যুমার ৩৯:৭১ - وَسِيقَ (এবং তাড়িয়ে নেওয়া হবে)
কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে উপস্থিত হবে তখন ওর প্রবেশ দ্বারগুলি খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবেঃ… - সূরা আয-যুমার ৩৯:৭৩ - وَسِيقَ (এবং নিয়ে যাওয়া হবে)
যারা তাদের রাব্বকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে উপস্থিত হবে তখন ওর দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবেঃ…