শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أُمْطِرَتْ
أُمْطِرَتْ - শব্দের অর্থ: বৃষ্টি বর্ষিত হয়েছিল
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৮৪ - وَأَمْطَرْنَا (এবং বৃষ্টিবর্ষণ করেছিলাম আমরা)
অতঃপর আমি তাদের উপর মুষলধারে বারিপাত ঘটালাম, অতঃপর লক্ষ্য কর, অপরাধী লোকদের পরিণাম কি হয়েছিল। - সূরা আল-আনফাল ৮:৩২ - فَأَمْطِرْ (তবে বর্ষন করো)
আর স্মরণ কর, যখন তারা বলেছিলঃ হে আল্লাহ! ইহা (কুরআন) যদি আপনার পক্ষ হতে সত্য হয় তাহলে আকাশ থেকে আমাদের উপর প্রস্তর বর্ষণ করুন অথবা আমাদের উপর কঠিন পীড়াদায়ক শাস্তি এনে… - সূরা হুদ ১১:৮২ - وَأَمْطَرْنَا (এবং আমরা বর্ষণ করলাম)
অতঃপর যখন আমার হুকুম এসে পৌঁছল, আমি ঐ ভূ-খন্ডের উপরি ভাগকে নীচে করে দিলাম এবং ওর উপর ঝামা পাথর বর্ষণ করতে লাগলাম, যা একাধারে ছিল (বর্ষিত হচ্ছিল), - সূরা আল-হিজর ১৫:৭৪ - وَأَمْطَرْنَا (এবং আমরা বর্ষণ করলাম)
সুতরাং আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করলাম। - সূরা আল-ফুরক্বান ২৫:৪০ - أُمْطِرَتْ (বৃষ্টি বর্ষিত হয়েছিল)
তারাতো সেই জনপদ দিয়েই যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি; তাহলে কি তারা এটা প্রত্যক্ষ করেনা? বস্তুতঃ তারা পুনরুত্থানের আশংকা করেনা। - সূরা আশ-শু'আরা ২৬:১৭৩ - وَأَمْطَرْنَا (এবং আমরা বর্ষণ করেছিলাম)
তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, এবং ভীতি প্রদর্শনের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট! - সূরা আন্-নামাল ২৭:৫৮ - وَأَمْطَرْنَا (এবং বর্ষণ করেছিলাম আমরা)
তাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম; যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এই বর্ষণ ছিল কত মারাত্মক।