শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سَـٰبِقُونَ
سَـٰبِقُونَ - শব্দের অর্থ: অগ্রগামী হয়
যেসব আয়াতে এসেছে
- সূরা আত-তাওবাহ ৯:১০০ - وَٱلسَّـٰبِقُونَ (ও অগ্রগামীরা)
আর যে সব মুহাজির ও আনসার (ঈমান আনায়) অগ্রবর্তী এবং প্রথম, আর যে সব লোক সরল অন্তরে তাদের অনুগামী, আল্লাহ তাদের প্রতি রাযী-খুশি হয়েছেন যেমনভাবে তারা তাঁর প্রতি রাযী হয়েছে… - সূরা আল-মু’মিনুন ২৩:৬১ - سَـٰبِقُونَ (অগ্রগামী হয়)
তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। - সূরা আল-'আনকাবূত ২৯:৩৯ - سَـٰبِقِينَ (অগ্রগামী)
স্মরণ কর কারূন, ফির‘আউন ও হামানকে; মূসা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল; তখন তারা দেশে দম্ভ করত; কিন্তু তারা আমার শাস্তি এড়াতে পারেনি। - সূরা ফাত্বির ৩৫:৩২ - سَابِقٌۢ ((কেউ) অগ্রগামী)
অতঃপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি; তবে তাদের কেহ নিজের প্রতি অত্যাচারী, কেহ মধ্য পন্থী এবং কেহ আল্লাহর ইচ্ছায়… - সূরা ইয়া-সীন ৩৬:৪০ - سَابِقُ (অতিক্রমকারী (হ'তে পারে))
সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এরং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা; এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাতার কাটে। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:১০ - وَٱلسَّـٰبِقُونَ (এবং অগ্রবর্তীরা (তো))
আর অগ্রবর্তীগণইতো অগ্রবর্তী। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:১০ - ٱلسَّـٰبِقُونَ (অগ্রবর্তীই)
আর অগ্রবর্তীগণইতো অগ্রবর্তী।