শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › حَلَـٰلٌۭ
حَلَـٰلٌۭ - শব্দের অর্থ: হালাল
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৬৮ - حَلَـٰلًۭا (হালাল)
হে মানবমন্ডলী! পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র, তা হতে আহার কর এবং শাইতানের পদাঙ্ক অনুসরণ করনা, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। - সূরা আল-মায়িদাহ ৫:৮৮ - حَلَـٰلًۭا (বৈধ)
আর আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তন্মধ্য হতে হালাল ও পবিত্র বস্তুগুলি আহার কর, এবং আল্লাহকে ভয় কর - যাঁর প্রতি তোমরা বিশ্বাসী। - সূরা আল-আনফাল ৮:৬৯ - حَلَـٰلًۭا (হালাল)
সুতরাং যুদ্ধে তোমরা যা কিছু গণীমাত রূপে লাভ করেছ তা হালাল ও পবিত্র রূপে ভোগ কর, আর আল্লাহকে ভয় কর, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। - সূরা ইউনুস ১০:৫৯ - وَحَلَـٰلًۭا (আর হালাল)
তুমি বলঃ আল্লাহ তোমাদের জন্য যা কিছু রিয্ক পাঠিয়েছিলেন, অতঃপর তোমরা ওর কতক অংশ হারাম এবং কতক অংশ হালাল সাব্যস্ত করে নিলে; তুমি জিজ্ঞেস করঃ আল্লাহ কি তোমাদেরকে অনুমতি… - সূরা আন্-নাহল ১৬:১১৪ - حَلَـٰلًۭا (হালাল)
আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তম্মধ্যে যা বৈধ ও পবিত্র তা তোমরা আহার কর এবং তোমরা যদি শুধু আল্লাহরই ইবাদাত কর তাহলে তাঁর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর। - সূরা আন্-নাহল ১৬:১১৬ - حَلَـٰلٌۭ (হালাল)
তোমাদের জিহবা থেকে সাধারণতঃ যে সব মিথ্যা কথা বের হয়ে আসে সেরূপ তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলনা - এটা হালাল এবং ওটা হারাম। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা…