শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْكِبَرُ
ٱلْكِبَرُ - শব্দের অর্থ: বার্ধক্য
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৬৬ - ٱلْكِبَرُ (বার্ধক্য)
তোমাদের কারও যদি এমন একটি খেজুর ও আঙ্গুর উদ্যান থাকে যার তলদেশ দিয়ে নদী-নালা প্রবাহিত, সেখানে সর্ব প্রকার ফলের সংস্থান তার রয়েছে, আর সে বার্ধক্যে উপনীত হল, অথচ তার… - সূরা আল-'ইমরান ৩:৪০ - ٱلْكِبَرُ (বার্ধক্য)
সে বলেছিলঃ হে আমার রাব্ব! কিরূপে আমার পুত্র হবে? নিশ্চয়ই আমার বার্ধক্য উপস্থিত হয়েছে এবং আমার স্ত্রী বন্ধ্যা; তিনি বললেনঃ এইরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন। - সূরা ইবরাহীম ১৪:৩৯ - ٱلْكِبَرِ (বার্ধক্যের)
সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন; আমার রাব্ব অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। - সূরা আল-হিজর ১৫:৫৪ - ٱلْكِبَرُ (বার্ধক্য)
সে বললঃ তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে সুসংবাদ দিচ্ছ? - সূরা বানী ইসরাঈল ১৭:২৩ - ٱلْكِبَرَ (বার্ধক্যে)
তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদাত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে… - সূরা মারইয়াম ১৯:৮ - ٱلْكِبَرِ (বার্ধক্যের)
সে বললঃ হে আমার রাব্ব! কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি!