শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › بُهْتَـٰنٌ
بُهْتَـٰنٌ - শব্দের অর্থ: অপবাদ
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:২০ - بُهْتَـٰنًۭا (দোষারোপ (করে))
আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা কর এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক তাহলে তোমরা তন্মধ্য হতে কিছুই প্রতিগ্রহণ করনা; তাহলে কি… - সূরা আন-নিসা ৪:১১২ - بُهْتَـٰنًۭا (মিথ্যা অপবাদ)
আর যে কেহ অপরাধ অথবা পাপ অর্জন করে, অতঃপর ওটা নিরপরাধীর প্রতি আরোপ করে, তাহলে সে নিজেই সেই অপরাধ ও প্রকাশ্য পাপ বহন করবে। - সূরা আন-নিসা ৪:১৫৬ - بُهْتَـٰنًا ((যা ছিল) অপবাদ)
এবং তাদের কুফরী ও মারইয়ামের প্রতি তাদের ভয়ানক অপবাদের জন্য। - সূরা আন্-নূর ২৪:১৬ - بُهْتَـٰنٌ (অপবাদ)
এবং তোমরা যখন এটা শ্রবণ করলে তখন কেন বললেনাঃ এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিৎ নয়; আল্লাহ পবিত্র, মহান! এটাতো এক গুরুতর অপবাদ। - সূরা আল-আহযাব ৩৩:৫৮ - بُهْتَـٰنًۭا (অপবাদ)
মু’মিন পুরুষ ও মু’মিনা নারী কোন অপরাধ না করলেও যারা তাদেরকে পীড়া দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। - সূরা আল-মুমতাহিনাহ ৬০:১২ - بِبُهْتَـٰنٍۢ (অপমান)
হে নাবী! মু’মিনা নারীরা যখন তোমার নিকট এসে বাইআ’ত করে এই মর্মে যে, তারা আল্লাহর সাথে কোন শরীক স্থির করবেনা, চুরি করবেনা, ব্যভিচার করবেনা, নিজেদের সন্তানদেরকে হত্যা…