শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُلِئَتْ
مُلِئَتْ - শব্দের অর্থ: পরিপূর্ণ
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:১৮ - لَأَمْلَأَنَّ (অবশ্যই পূর্ণ করব আমি)
তিনি (আল্লাহ) বললেনঃ তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা, তাদের (বানী আদমের) মধ্যে যারা তোর অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ… - সূরা হুদ ১১:১১৯ - لَأَمْلَأَنَّ (অবশ্যই ভরে দিবো আমি)
কিন্তু যার প্রতি তোমার রবের অনুগ্রহ হয়। আর এ জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন; এবং তোমার রবের এই বাণীও পূর্ণ হবে যে, আমি জিন ও মানব সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করবই। - সূরা আল-কাহফ ১৮:১৮ - وَلَمُلِئْتَ (এবং অবশ্যই সঞ্চার হতো)
তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত; আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডানে ও বামে এবং তাদের কুকুর ছিল সম্মুখের পা দু’টি গুহাদ্বারে প্রসারিত করে; তাকিয়ে… - সূরা আস-সাজদাহ ৩২:১৩ - لَأَمْلَأَنَّ (অবশ্যই (যে) পূর্ণ করবো আমি)
আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারতাম; কিন্তু আমার এ কথা অবশ্যই সত্যঃ আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। - সূরা সোয়াদ ৩৮:৮৫ - لَأَمْلَأَنَّ (আমি অবশ্যই ভরিয়ে তুলবো)
তোর দ্বারা ও তোর অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। - সূরা আল-জীন ৭২:৮ - مُلِئَتْ (পরিপূর্ণ)
এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে। কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।