শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَحْدَهُۥ
وَحْدَهُۥ - শব্দের অর্থ: এবং তাঁর একারই
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৭০ - وَحْدَهُۥ (এবং তাঁর একারই)
তারা বললঃ তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশে এসেছো যে, আমরা যেন একমাত্র আল্লাহরই ইবাদাত করি এবং আমাদের পূর্ব-পুরুষরা যাদের পূজা করত তাদেরকে বর্জন করি? তুমি তোমার কথা ও… - সূরা বানী ইসরাঈল ১৭:৪৬ - وَحْدَهُۥ (তাঁর একত্ত্বতা)
আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা উপলদ্ধি করতে না পারে এবং তাদেরকে বধির করেছি। তোমার রাব্ব এক, এটা যখন তুমি কুরআন হতে আবৃত্তি কর তখন তারা সরে পড়ে। - সূরা আয-যুমার ৩৯:৪৫ - وَحْدَهُ (তাঁর একারই)
একক আল্লাহর কথা বলা হলে, যারা আখিরাতে বিশ্বাস করেনা তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের দেবতাগুলির উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:১২ - وَحْدَهُۥ (তাঁর একত্বের (প্রতি))
তোমাদের এই পার্থিব শাস্তি এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে। বস্তুতঃ মহান আল্লাহরই… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৮৪ - وَحْدَهُۥ (তাঁর একারই)
অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বললঃ আমরা এক আল্লাহয়ই ঈমান আনলাম এবং আমরা তাঁর সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। - সূরা আল-মুমতাহিনাহ ৬০:৪ - وَحْدَهُۥٓ (তার একার)
তোমাদের জন্য ইবরাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর তার সঙ্গে আমাদের কোন…