শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلرَّٰحِمِينَ
ٱلرَّٰحِمِينَ - শব্দের অর্থ: দয়াকারীদের
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:১৫১ - ٱلرَّٰحِمِينَ (দয়াবানদের)
তখন মূসা বললঃ হে আমার রাব্ব! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন! আর আমাদেরকে আপনার রাহমাতের মধ্যে দাখিল করুন! আপনি সব চেয়ে দয়াবান। - সূরা ইউসুফ ১২:৬৪ - ٱلرَّٰحِمِينَ (দয়াশীলদের (মধ্যে))
সে বললঃ আমি কি তোমাদেরকে ওর সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করব, যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করেছিলাম ওর ভাইয়ের ব্যাপারে? আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠতম… - সূরা ইউসুফ ১২:৯২ - ٱلرَّٰحِمِينَ ((সব) দয়াকারীদের (চেয়েও))
সে বললঃ আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, এবং তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। - সূরা আল-আম্বিয়া ২১:৮৩ - ٱلرَّٰحِمِينَ (সব দয়ালুদের)
আর স্মরণ কর আইয়ুবের কথা, যখন সে তার রাব্বকে আহবান করে বলেছিলঃ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনিতো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। - সূরা আল-মু’মিনুন ২৩:১০৯ - ٱلرَّٰحِمِينَ (দয়াকারীদের)
আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতঃ হে আমাদের রাব্ব! আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন, আপনিতো দয়ালুগণের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। - সূরা আল-মু’মিনুন ২৩:১১৮ - ٱلرَّٰحِمِينَ (দয়াকারীদের)
বলঃ হে আমার রাব্ব! ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনিইতো শ্রেষ্ঠ দয়ালু।