শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْخُلْدَ
ٱلْخُلْدَ - শব্দের অর্থ: অমরত্ব
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউনুস ১০:৫২ - ٱلْخُلْدِ (স্থায়ী)
অতঃপর যালিমদেরকে বলা হবেঃ চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাক, তোমরাতো তোমাদেরই কৃতকর্মের ফল পাচ্ছ। - সূরা ত্ব-হা ২০:১২০ - ٱلْخُلْدِ (চিরন্তন জীবনের)
অতঃপর শাইতান তাকে কুমন্ত্রণা দিল; সে বললঃ হে আদম! আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? - সূরা আল-আম্বিয়া ২১:৩৪ - ٱلْخُلْدَ ۖ (অমরত্ব)
আমি তোমার পূর্বেও কোন মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? - সূরা আল-ফুরক্বান ২৫:১৫ - ٱلْخُلْدِ (চিরস্থায়ী)
তাদেরকে জিজ্ঞেস করঃ এটাই শ্রেয়, নাকি স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে মুত্তাকীদেরকে! এটাই তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। - সূরা আস-সাজদাহ ৩২:১৪ - ٱلْخُلْدِ (চিরকালীন)
এখন শাস্তি আস্বাদন কর, কারণ আজকের এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্মৃত হয়েছিলে। আমিও তোমাদেরকে বিস্মৃত হলাম, তোমরা যা করতে তজ্জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাক। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:২৮ - ٱلْخُلْدِ ۖ (স্থায়ী)
জাহান্নাম; এটাই আল্লাহর শত্রুদের পরিণাম; সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ।