শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱبْتَلَىٰٓ
ٱبْتَلَىٰٓ - শব্দের অর্থ: পরীক্ষা করেছিলেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১২৪ - ٱبْتَلَىٰٓ (পরীক্ষা করেছিলেন)
এবং যখন তোমার রাব্ব ইবরাহীমকে কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বলেছিলেনঃ নিশ্চয়ই আমি তোমাকে মানবমন্ডলীর নেতা করব। সে বলেছিলঃ আমার বংশধরগণ… - সূরা আল-'ইমরান ৩:১৫২ - لِيَبْتَلِيَكُمْ ۖ (তোমাদেরকে পরীক্ষা করার জন্য)
আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দেয়া তাঁর অঙ্গীকার পূর্ণ করেছেন যখন তোমরা তাঁর অনুমতিক্রমে তোমাদের শত্রুদের বিনাশ করছিলে তোমরা সাহসহারা হয়ে যাওয়া পর্যন্ত এবং নির্দেশ… - সূরা আল-'ইমরান ৩:১৫৪ - وَلِيَبْتَلِىَ (এবং পরীক্ষা করার জন্য (এটা ঘটিয়েছেন))
অনন্তর তিনি দুঃখের পরে তোমাদের উপর শান্তি অবতরণ করলেন, তা ছিল তন্দ্রা, যা তোমাদের এক দলকে তন্দ্রাচ্ছন্ন করেছিল, আর একদল নিজেদের জীবনের জন্য চিন্তা করছিল; তারা আল্লাহ… - সূরা আন-নিসা ৪:৬ - وَٱبْتَلُوا۟ (এবং তোমরা পরিক্ষা কর)
আর ইয়াতীমরা বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করে নাও; অতঃপর যদি তাদের মধ্যে বিবেক-বুদ্ধি পরিদৃষ্ট হয় তাহলে তাদের ধন-সম্পত্তি তাদেরকে সমর্পণ কর; ইয়াতীমের… - সূরা আল-আহযাব ৩৩:১১ - ٱبْتُلِىَ (পরীক্ষা করা হয়েছিলো)
তখন মু’মিনরা পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২ - نَّبْتَلِيهِ (তাকে পরীক্ষা আমরা করবো)
আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য; এ জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন। - সূরা আল-ফাজ্র ৮৯:১৫ - ٱبْتَلَىٰهُ (পরীক্ষা করেন)
মানুষতো এমনই যে, তার রাব্ব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ-সম্পদ দান করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে সম্মানিত করেছেন। - সূরা আল-ফাজ্র ৮৯:১৬ - ٱبْتَلَىٰهُ (পরীক্ষা করেন)
এবং আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিয্ক সংকুচিত করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে হীন করেছেন।