শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › قَرِينٌۭ
قَرِينٌۭ - শব্দের অর্থ: একজন সঙ্গী
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:৩৮ - قَرِينًۭا (সঙ্গী)
এবং যারা লোকদের দেখানোর জন্য স্বীয় ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেনা, আর যাদের সহচর শাইতান - সে নিকৃষ্ট সঙ্গীই বটে। - সূরা আন-নিসা ৪:৩৮ - قَرِينًۭا (সঙ্গী (তার জুটেছে))
এবং যারা লোকদের দেখানোর জন্য স্বীয় ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেনা, আর যাদের সহচর শাইতান - সে নিকৃষ্ট সঙ্গীই বটে। - সূরা আস-সাফফাত ৩৭:৫১ - قَرِينٌۭ (একজন সঙ্গী)
তাদের কেহ বলবেঃ আমার ছিল এক সঙ্গী। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:২৫ - قُرَنَآءَ ((পথভ্রষ্ট) সঙ্গীদেরকে)
আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর যারা তাদের সম্মুখ ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল এবং তাদের ব্যাপারেও তাদের পূর্ববর্তী জিন ও মানবদের… - সূরা আয-যুখরুফ ৪৩:৩৬ - قَرِينٌۭ (সঙ্গী)
যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শাইতান, অতঃপর সে হয় তার সহচর। - সূরা আয-যুখরুফ ৪৩:৩৮ - ٱلْقَرِينُ (সঙ্গী (শয়তান))
অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শাইতানকে বলবেঃ হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত! কত নিকৃষ্ট সহচর সে! - সূরা ক্বা-ফ ৫০:২৩ - قَرِينُهُۥ (তার সঙ্গী)
তার সঙ্গী মালাক/ফেরেশতা বলবেঃ এইতো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত। - সূরা ক্বা-ফ ৫০:২৭ - قَرِينُهُۥ (তার সঙ্গী (অর্থাৎ শয়তান))
তার সহচর শাইতান বলবেঃ হে আমাদের রাব্ব! আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত।