শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُظْهِرَ
يُظْهِرَ - শব্দের অর্থ: সৃষ্টি করবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আত-তাওবাহ ৯:৩৩ - لِيُظْهِرَهُۥ (যেন তিনি বিজয়ী করেন তা)
সেই আল্লাহ এমন যে, তিনি নিজ রাসূলকে হিদায়াত (কুরআন) এবং সত্য ধর্ম সহকারে প্রেরণ করেছেন, যেন ওকে সকল ধর্মের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা অপ্রীতিকর মনে করে। - সূরা আল-কাসাস ২৮:৪৮ - تَظَـٰهَرَا (পরস্পরে সমর্থন করে)
অতঃপর যখন আমার নিকট হতে তাদের নিকট সত্য এসে গেল, তারা বলতে লাগলঃ মূসাকে যেরূপ দেয়া হয়েছিল অনুরূপ তাকে দেয়া হলনা কেন? কিন্তু পূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা… - সূরা আর-রুম ৩০:১৮ - تُظْهِرُونَ (তোমরা দুপুরে উপনীত হও)
আর অপরাহ্নে ও যুহরের সময়; এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সকল প্রশংসা তাঁরই। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:২৬ - يُظْهِرَ (সৃষ্টি করবে)
ফির‘আউন বললঃ আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবের শরণাপন্ন হোক। আমি আশংকা করি যে, সে তোমাদের দীনের পরিবর্তন ঘটাবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। - সূরা আল-ফাতহ ৪৮:২৮ - لِيُظْهِرَهُۥ (তা বিজয়ী করার জন্যে)
তিনি তাঁর রাসূলকে পথ নির্দেশ ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দীনের উপর একে জয়যুক্ত করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। - সূরা আস-সফ ৬১:৯ - لِيُظْهِرَهُۥ (তা বিজয়ী করে যেন)
তিনিই তাঁর রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দীনসহ সকল দীনের উপর ওকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। - সূরা আত-তাহরিম ৬৬:৩ - وَأَظْهَرَهُ (ও তা প্রকাশ করলেন)
যখন নাবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিল, অতঃপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল এবং আল্লাহ নাবীকে তা জানিয়ে দিয়েছিলেন তখন নাবী এই বিষয়ে কিছু ব্যক্ত করল এবং কিছু… - সূরা আল-জীন ৭২:২৬ - يُظْهِرُ (তিনি প্রকাশ করেন)
তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেননা –