শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تُرَٰوِدُ
تُرَٰوِدُ - শব্দের অর্থ: ফুসলাচ্ছে
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউসুফ ১২:২৩ - وَرَٰوَدَتْهُ (এবং তাকে ফুসলিয়েছিলো)
সে যে স্ত্রী লোকের গৃহে ছিল সে তার কাছ থেকে অসৎ কাজ কামনা করল এবং দরজাগুলি বন্ধ করে দিল ও বললঃ চলে এসো (আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি), সে বললঃ আমি আল্লাহর আশ্রয়… - সূরা ইউসুফ ১২:২৬ - رَٰوَدَتْنِى (আমাকে ফুসলিয়েছিলো)
সে (ইউসুফ) বললঃ সে’ই আমা হতে অসৎ কাজ কামনা করেছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিলঃ যদি তার জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে তাহলে স্ত্রী লোকটি সত্য… - সূরা ইউসুফ ১২:৩০ - تُرَٰوِدُ (ফুসলাচ্ছে)
নগরে কতিপয় নারী বললঃ আযীযের স্ত্রী তার যুবক দাস হতে অসৎ কাজ কামনা করেছে; প্রেম তাকে উম্মত্ত করেছে, আমরাতো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে। - সূরা ইউসুফ ১২:৩২ - رَٰوَدتُّهُۥ (তাকে আমি ফুসলিয়েছি)
সে বললঃ এই সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করেছ, আমি তার হতে অসৎ কাজ কামনা করেছি; কিন্তু সে নিজকে পবিত্র রেখেছে; আমি তাকে যা আদেশ করেছি, সে যদি তা না করে তাহলে সে… - সূরা ইউসুফ ১২:৫১ - رَٰوَدتُّنَّ (তোমরা ফুসলিয়েছিলে)
বাদশাহ নারীদেরকে বললঃ যখন তোমরা ইউসুফ হতে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বললঃ অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা তার মধ্যে কোন দোষ দেখিনি। আযীযের স্ত্রী… - সূরা ইউসুফ ১২:৫১ - رَٰوَدتُّهُۥ (তাকে ফুসলিয়েছিলাম)
বাদশাহ নারীদেরকে বললঃ যখন তোমরা ইউসুফ হতে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বললঃ অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা তার মধ্যে কোন দোষ দেখিনি। আযীযের স্ত্রী… - সূরা ইউসুফ ১২:৬১ - سَنُرَٰوِدُ (আমরা শীঘ্রই রাজি করাবো)
তারা বললঃ ওর বিষয়ে আমরা ওর পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমরা নিশ্চয়ই এটা করব। - সূরা আল-কামার ৫৪:৩৭ - رَٰوَدُوهُ (তারা তাকে ফুঁসলিয়েছিল)
তারা লূতের নিকট হতে তার মেহমানদেরকে দাবী করল, তখন আমি তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং বললামঃ আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম।