শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › جَدِيدًۭا
جَدِيدًۭا - শব্দের অর্থ: নতুন
যেসব আয়াতে এসেছে
- সূরা আর-রাদ ১৩:৫ - جَدِيدٍ ۗ (নতুন)
যদি তুমি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয় তাদের বক্তব্যঃ মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব? ওরাই ওদের রাব্বকে অস্বীকার করে এবং ওদেরই গলদেশে থাকবে লৌহ-শৃংখল… - সূরা ইবরাহীম ১৪:১৯ - جَدِيدٍۢ (নয়া)
তুমি কি লক্ষ্য করনা যে, আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। - সূরা বানী ইসরাঈল ১৭:৪৯ - جَدِيدًۭا (নতুন)
তারা বলেঃ আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ-বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টি রূপে পুনরুত্থিত হব? - সূরা বানী ইসরাঈল ১৭:৯৮ - جَدِيدًا (নতুন)
এটাই তাদের প্রতিফল, কারণ তারা আমার নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিলঃ আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টি রূপে পুনরুত্থিত হব? - সূরা আস-সাজদাহ ৩২:১০ - جَدِيدٍۭ ۚ (নতুন)
তারা বলেঃ আমরা মাটিতে পর্যবসিত হলেও কি আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে? বস্তুতঃ তারা তাদের রবের সাক্ষাৎকার অস্বীকার করে। - সূরা সাবা ৩৪:৭ - جَدِيدٍ (নতুন (অর্থাৎ উত্থিত হবে?))
কাফিরেরা বলেঃ আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে পড়লেও তোমরা সৃষ্টি রূপে উত্থিত হবে? - সূরা ফাত্বির ৩৫:১৬ - جَدِيدٍۢ (নতুন)
তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারণ করতে পারেন এবং এক নূতন সৃষ্টি আনয়ন করতে পারেন। - সূরা ক্বা-ফ ৫০:১৫ - جَدِيدٍۢ (নতুন)
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি যে, পুনঃসৃষ্টি বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে?