শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱشْتَهَتْ
ٱشْتَهَتْ - শব্দের অর্থ: চাইবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আন্-নাহল ১৬:৫৭ - يَشْتَهُونَ (তারা কামনা করে)
তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান। তিনি পবিত্র মহিমান্বিত, এবং তাদের জন্য ওটাই যা তারা কামনা করে। - সূরা আল-আম্বিয়া ২১:১০২ - ٱشْتَهَتْ (চাইবে)
তারা ওর ক্ষীণতম শব্দও শুনতে পাবেনা এবং সেখানে তারা তাদের মন যা চায় চিরকাল তা ভোগ করবে। - সূরা সাবা ৩৪:৫৪ - يَشْتَهُونَ (তারা বাসনা করবে (অর্থাৎ তা হ'তে বঞ্চিত করা হবে))
তাদের ও তাদের প্রবৃত্তির মাঝে অন্তরাল করা হয়েছে, যেমন পূর্বে করা হয়েছিল তাদের সমপন্থীদের ক্ষেত্রে। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:৩১ - تَشْتَهِىٓ (চায়)
আমরাই তোমাদের বন্ধু - দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েস কর। - সূরা আয-যুখরুফ ৪৩:৭১ - تَشْتَهِيهِ (তা চাইবে)
স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে; সেখানে রয়েছে সবকিছু, অন্তর যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে। - সূরা আত-তূর ৫২:২২ - يَشْتَهُونَ (তারা পছন্দ করবে)
আমি তাদেরকে দিব ফল-মূল এবং গোশত যা তারা পছন্দ করে। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:২১ - يَشْتَهُونَ (তারা চাইবে (নিতে পারবে))
আর তাদের ঈস্পিত পাখীর গোশত দিয়ে; - সূরা আল-মুরসালাত ৭৭:৪২ - يَشْتَهُونَ (তারা চাইবে)
তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।