শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَعْمَهُونَ
يَعْمَهُونَ - শব্দের অর্থ: তারা উদভ্রান্ত হয়ে ফিরে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৫ - يَعْمَهُونَ (তারা উদভ্রান্ত হয়ে ফিরে)
আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা-বিদ্রুপ করছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন। ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে। - সূরা আল-আন'আম ৬:১১০ - يَعْمَهُونَ (তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে)
আর যেহেতু তারা প্রথমবার ঈমান আনেনি, এর ফলে তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দিব। - সূরা আল-আ'রাফ ৭:১৮৬ - يَعْمَهُونَ (তারা উদভ্রান্ত হয়ে ফিরবে)
যাদেরকে আল্লাহ বিপথগামী করেন, তাদের কোন পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদেরই বিভ্রান্তির মধ্যে উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। - সূরা ইউনুস ১০:১১ - يَعْمَهُونَ (উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়)
আর আল্লাহ যদি মানুষের উপর ত্বরিত ক্ষতি সাধন করতেন, যেমন তারা ত্বরিত উপকার লাভ করতে আগ্রহ রাখে, তাহলে তাদের অঙ্গীকার কবেই পূর্ণ হয়ে যেত! অনন্তর আমি সেই লোকদেরকে, যারা… - সূরা আল-হিজর ১৫:৭২ - يَعْمَهُونَ (উদভ্রান্ত হয়ে ফিরছিলো)
তোমার জীবনের শপথ! ওরাতো আপন নেশায় মত্ত ছিল। - সূরা আল-মু’মিনুন ২৩:৭৫ - يَعْمَهُونَ (দিশেহারা হয়ে ঘুরবে)
আমি তাদের উপর দয়া করলেও এবং তাদের দুঃখ-দৈন্য দূর করলেও তারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। - সূরা আন্-নামাল ২৭:৪ - يَعْمَهُونَ (বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে)
যারা আখিরাতে বিশ্বাস করেনা তাদের দৃষ্টিতে তাদের কাজকে আমি শোভন করেছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়।