শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › فَأَنسَىٰهُمْ
فَأَنسَىٰهُمْ - শব্দের অর্থ: অতঃপর তাদের ভুলিয়ে দিয়েছে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১০৬ - نُنسِهَا (তা আমরা ভুলিয়ে দিই)
আমি কোন আয়াতের হুকুম রহিত করলে কিংবা আয়াতটিকে বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তদনুরূপ আয়াত আনয়ন করি। তুমি কি জাননা যে, আল্লাহ সর্ব বিষয়ের উপরই ক্ষমতাবান? - সূরা আল-আন'আম ৬:৬৮ - يُنسِيَنَّكَ (ভুলিয়ে দেয় তোমাকে)
যখন তুমি দেখবে যে, লোকেরা আমার আয়াতসমূহে দোষ-ক্রটি অনুসন্ধান করছে তখন তুমি তাদের নিকট হতে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য কোন প্রসঙ্গে নিমগ্ন হয়। শাইতান যদি তোমাকে… - সূরা ইউসুফ ১২:৪২ - فَأَنسَىٰهُ (অতঃপর তাকে ভুলিয়েছিলো)
ইউসুফ তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করল, তাকে বললঃ তোমার প্রভুর কাছে আমার কথা বল; কিন্তু শাইতান তাকে তার প্রভুর কাছে তার বিষয়ে বলার কথা ভুলিয়ে দিল। সুতরাং ইউসুফ কয়েক… - সূরা আল-কাহফ ১৮:৬৩ - أَنسَىٰنِيهُ (তা আমাকে ভুলিয়েছিলো)
সে বললঃ আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখন্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? শাইতানই এ কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল; মাছটি আশ্চর্যজনকভাবে নিজের… - সূরা আল-মু’মিনুন ২৩:১১০ - أَنسَوْكُمْ (তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিলো)
কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এতো ঠাট্টা বিদ্রুপ করতে যে, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল; তোমরাতো তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টাই করতে। - সূরা আল-মুজাদালাহ ৫৮:১৯ - فَأَنسَىٰهُمْ (অতঃপর তাদের ভুলিয়ে দিয়েছে)
শাইতান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে। ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শাইতানেরই দল। সাবধান! শাইতানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। - সূরা আল-হাশর ৫৯:১৯ - فَأَنسَىٰهُمْ (তাদের ভুলালেন অতঃপর তিনি)
আর তাদের মত হয়োনা যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাইতো পাপাচারী