শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › حُجَّةٌ
حُجَّةٌ - শব্দের অর্থ: কোন প্রমাণ
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৫০ - حُجَّةٌ (কোন প্রমাণ)
আর তুমি যেখান হতেই নিস্ক্রান্ত হও - তোমার মুখ পবিত্রতম মাসজিদের দিকে ফিরাও এবং যে যেখানে আছ তোমাদের মুখমন্ডল তদ্দিকেই প্রত্যাবর্তিত কর যেন অত্যাচারীরা ব্যতীত অপরে… - সূরা আন-নিসা ৪:১৬৫ - حُجَّةٌۢ (কোন যুক্তি)
আমি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে রাসূলগণকে প্রেরণ করেছি যাতে রাসূলগণের পরে লোকদের মধ্যে আল্লাহ সম্বন্ধে কোন অপবাদ দেয়ার অবকাশ না থাকে এবং আল্লাহ পরাক্রান্ত, মহাজ্ঞানী। - সূরা আল-আন'আম ৬:৮৩ - حُجَّتُنَآ (আমাদের যুক্তি)
আর এটাই ছিল আমার যুক্তি প্রমাণ, যা আমি ইবরাহীমকে তার স্বজাতির মুকাবিলায় দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা করি, সম্মান-মর্তবা ও মহত্ত্ব বাড়িয়ে দেই, নিঃসন্দেহে তোমার রাব্ব… - সূরা আল-আন'আম ৬:১৪৯ - ٱلْحُجَّةُ (যুক্তিপ্রমাণ)
তুমি বলে দাওঃ সত্য ভিত্তিক পূর্ণাঙ্গ দলীল প্রমাণতো একমাত্র আল্লাহরই রয়েছে, তিনি চাইলে তোমাদের সবাইকে হিদায়াত দান করতেন। - সূরা আশ-শুরা ৪২:১৫ - حُجَّةَ (কোনো বিবাদ)
সুতরাং তুমি ওর দিকে আহবান কর এবং ওতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাক যেভাবে তুমি আদিষ্ট হয়েছ এবং তাদের খেয়াল খুশীর অনুসরণ করনা। বলঃ আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস… - সূরা আশ-শুরা ৪২:১৬ - حُجَّتُهُمْ (তাদের যুক্তিতর্ক)
আল্লাহকে স্বীকার করার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি-তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং তারা তাঁর ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। - সূরা আল-জাসিয়া ৪৫:২৫ - حُجَّتَهُمْ (তাদের যুক্তি)
তাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন তাদের কোন যুক্তি থাকেনা শুধু এই উক্তি ছাড়া যে, তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্ব-পুরুষদেরকে উপস্থিত কর।